ন্যায়বিচার, উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুখী-সমৃদ্ধ বরিশাল গড়ার লক্ষ্যে আপনাদের পাশে।
মুয়াযযম হোসাইন হেলাল ১৯৬১ সালের ১২ ফেব্রুয়ারি বরিশাল সদর থানার কুন্দিয়াল পাড়া গ্রামের সম্ভ্রান্ত মুন্সিবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ফখরুদ্দিন আহম্মদ ছিলেন বরিশালের স্বনামধন্য ব্যবসায়ী এবং দাদা মরহুম এফরাজ উদ্দিন মুন্সি ছিলেন তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ঢাকা ও বরিশাল বারে আইন পেশায় যুক্ত।
বিএম কলেজ থেকে অর্থনীতিতে সম্মান ও স্নাতকোত্তর। ১৯৯২ সালে এলএলবি সম্পন্ন।
বরিশাল জিলা স্কুল (১৯৭৬) ও বিএম কলেজ (১৯৭৮)।
একটি আধুনিক, নিরাপদ এবং কর্মচঞ্চল বরিশাল গড়ার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনাসমূহ।
ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেনের মহাসড়ক নির্মাণ এবং গড়িয়ারপাড়-কুদঘাটা-কালিজিরা বাইপাস সড়ক বাস্তবায়ন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ।
বিসিক শিল্পনগরীর আধুনিকায়ন, নতুন শিল্প স্থাপন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ।
যানজট নিরসনে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ।
নগরীর বর্ধিত এলাকা ও ইউনিয়ন পর্যায়ে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণ।
টিআর, কাবিখা, ও বয়স্ক ভাতাসহ সকল সরকারি বরাদ্দের সুষ্ঠু বণ্টন ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
আসুন, ভেদাভেদ ভুলে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বরিশাল গড়ে তুলি। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।
আমাদের সাথে যোগ দিনআপনার মতামত, পরামর্শ বা অভিযোগ আমাদের জানান